Tuesday, 19 June 2018

মৃত্যু | ভয়াবহ

মনে হয়, আমাদের মৃত্যুগুলো খুব ভয়াবহ হবে।

লাশ পড়ে থাকবে একাকী, বেশ কয়েকদিন।
পিঁপড়েরা কি ভূরিভোজ করবে?
আমরা বোকার মতন লাশ পাহারা দেব।
যদিও পাহারা দেবার আর কোনোই মানে হয় না।
গন্ধ বয়ে বয়ে নিয়ে যাবো আশেপাশের লোকেদের কাছে। 
যতক্ষণ না কেউ বাধ্য হয় তলিয়ে দেখতে।
তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো চেনা অচেনা শোক।
দেখবো যারা ফোন তোলেনি, যারা ফোন করে নি, যাদের ফোন করিনি, যারা ফেসবুকে কথা বলেনি বহু বহুদিন, তারাও থতমত।

ওরা তখনো বুঝতে পারছে না, যেটা এদিকের আমরা বুঝে গেছি।
আমাদের সবার মৃত্যু গুলো এইরকম-ই, ভয়াবহ।

June 5th, 2018

No comments:

Post a Comment