Thursday, 17 November 2011

ekta foring er mrityu

রাত  প্রায়  সাড়ে বারোটা বাজে...বাইরে অল্প অল্প শীত এর আমেজ....দাঁত মেজে বাইরের grill এ তালা লাগাতে যাব...হঠাত একটা ফড়িং ফরফর করে ঢুকে পড়ল ঘরে....কি জ্বালা রে বাবা ....ফরফর করে ঘুরতে ই থাকবে এ এখন ঘরের মধ্যে..বিরক্তি কর...বুঝিনি যে বিরক্তি র আরো বাকি আছে...ফড়িং এর পিছন পিছন বাথরুম এর মোটকা টিকটিকি টাও ঢুকে পড়ল দেখি...উফ... তালা লাগানো মাথায় উঠলো..
টিকটিকি বাবাজীবন দেখি শিকার করার ফন্দিতে আছেন..কিন্তু ফড়িং তো আমার দিকে আসছে..অতএব পিছন পিছন টিকটিকি ও আমার দিকে আসছে..পালাও পালাও..ঘরে ঢুকে সবাই চুপ করে গেলাম..মানে আমি তো ভয় এ আছি..সুতরাং আমি চুপ ই থাকব..টিকটিকি শিকার করবে..সে ও চুপ...ফড়িং লুকিয়ে...কাজে সে ও চুপ..কিন্তু ফড়িং এর স্বভাব....যে ই দেখলাম..টিকটিকিটা আস্তে আস্তে সরে যাচ্ছে..তখন ই ফড়িং idiot টা ফরফর করে উঠলো..আর আমি ও তখনি বুঝতে পারলাম যে আসলে দুটো ফড়িং..একটা নয়..
অগত্যা ফরফর শুনতে লাগলাম..আর তাদের ফরফরানি দেখতে লাগলাম...দেখতে দেখতে হঠাত মনে হলো এই বাড়িতে আমার ও শান্তি তে বসবাস করার অধিকার আছে..বিশেষত আমি বাড়িতে রোজ রাত্তিরে ঘুমোতে এবং খেতে আসি ...আর ফড়িং দের নিশ্চই এটা একটা দর্শন দেওয়া বই নয়... যে ভাবা সেই কাজ...ঝাঁটা নিয়ে ফড়িং দের তাড়া করলাম..তারাও আমাকে তাড়া করলো..মোটমাট আমি ঝাঁটা আর দুটো জ্বালাতুনে ফড়িং সারা বাড়ি জুড়ে নৃত্য করতে থাকলাম..কোনো ক্রিকেটার উপস্থিত থাকলে অবশ্য নাচের বদলে ক্রিকেট খেলছি ও ভাবতে পারতেন..

তবে এই নাচ বা ক্রিকেট এর মূল বৈশিষ্ঠ্য ছিল যে পুরো ব্যাপার টাই হছিল মাটি থেকে বেশ উপরে..মানে আমার মা যদি আমাকে replace করতেন তাহলে নিশ্চিত ঘাড়এর ব্যথায় কাল কের দিনটা মাটি করতেন..তো আমাদের নৃত্য দিব্বি চলতে থাকলো ...আর আমি ও ঘাড় উঁচু করে বা নিজে কেই চার বা টুল এর উপরে খাড়া করে ফড়িং দের সাথে পাল্লা দিতে লাগলাম....

মোদ্দা কথা হলো যে আমি আমাদের ঘর গুলো র ceiling  এর বেশ ভালো ভিউ  পাছিলাম ....আর সেটা দেখে ই realise করতে পারলাম যে ঘর গুলো র ছাদ গুলো একদম ঝুল এ ভরে গেছে..মনে হলো হাতে একটা শক্ত সমর্থ ঝাঁটা থাকতে ঝুল কে ই বা ভয় কিসের....আমি ফড়িং এর সাথে ঝুল কেও আমার শত্রু বানিয়ে নিলাম..এবং মিনিট দশেক পরে একটি ফড়িং আর অন্তত আমাদের হলঘর  এর সমস্ত ঝুল কে শহীদ করতে পারলাম..হয়ত ঝাঁটা টা ও কিছুটা শহীদ হলো..কিন্তু লড়াই করলে কিছু তো নিজের ক্ষতি ও মানতে হয়..

ঝাঁটা থেকে ঝুল এর নোংরা ফেলতে গিয়ে দেখলাম টিকটিকি টা মন খারাপ করে আবার শিকার এর অপেক্ষা ই আছে..মরা ফড়িং কি ও খাবে... কে জানে??
গ্রিল এ তালা লাগাতে লাগাতে মনে হলো..আমি বাড়ির একমাত্র সদস্য  যে এইসব কাজ করার শারীরিক সক্ষমতা এখনো রাখে .....কিন্তু নিজের 24X7 র রুটিনে এ নিজেকে ফেলে দিয়ে কোনো মতে ই আর সময় করে বাড়ির কাজ করি না..অন্তত একটা ফড়িং এর দৌলতে আজ আমার একটু অপরাধবোধ দূর করার সুযোগ হলো..

তাই কমরেড ফড়িং লাল সেলাম....